নড়াইল: বিশ্ব বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুলতান মেলার পঞ্চম দিনে ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ জানুয়ারি) দুপুরে পর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন কুড়ির ডোব মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অভিনব এই ঘোড়ার গাড়ি দৌড় দেখে উচ্ছাসিত আগত দর্শকেরা।জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৩টি ঘোড়ার গাড়ি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানায় আয়োজক সাংশ্লিষ্টরা।
গত ০৭ জানুয়ারি থেকে শুরু হওয়া সুলতান মেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্তু। মেলার সমাপনী অনুষ্ঠানে দেশ বরেণ্য একজন চিত্র শিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হবে।