বিজ্ঞাপন

নড়াইলে সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক

  • জেলার নড়াগাতিতে জুয়ার আসর থেকে সরঞ্জাম ও…
  • নগদ টাকাসহ সাত জুয়াড়িকে আটক করেছে নড়াগা…
  • তি থানা পুলিশ।
নড়াইলে সরঞ্জামসহ ৭ জুয়াড়ি আটক
ছবি: নড়াইল কণ্ঠ

জেলার নড়াগাতিতে জুয়ার আসর থেকে সরঞ্জাম  নগদ টাকাসহ সাত জুয়াড়িকে আটক করেছে নড়াগাতি থানা পুলিশ।

শুক্রবার (১৭ মার্চরাতে বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

বিজ্ঞাপন

আটকরা হলেননড়াগাতি থানার ডুটকুরা গ্রামের নিতিশ বিশ্বাস (৩০), অসিত রায় (২৬), সঞ্জয় কুমার বিশ্বাস (৩২), হৃদয় বিশ্বাস (২৩), অনিমেশ বিশ্বাস (২৬), বলাই বিশ্বাস (২৪এবং পদ্মবিলা গ্রামের মিঠুন টিকাদার (২৪)

পুলিশ সূত্রে জানা যায়শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা মধ্যপাড়া গ্রামের প্রতীক রায়ের মুদি দোকানের পশ্চিম পাশে ডুটকুরা খাল পাড়ে জুয়ার আসর চলাকালীন সাত জুয়াড়িকে আটক করা হয়।  সময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম  নগদ ৫৩০ টাকা উদ্ধার করে পুলিশ।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিসুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেনতাদের বিরুদ্ধে জুয়া খেলার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন