বিজ্ঞাপন

নড়াইলে পুকুরে ভাসছিল নারীর মরদেহ

  • নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ভাসমান…
  • অবস্থায় ডালিম বেগম (৪৫) নামে মানসিক ভারস…
  • াম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলে পুকুরে ভাসছিল নারীর মরদেহ
ছবি: নড়াইল কণ্ঠ

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে জেলা সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ডালিম সদর উপজেলার দক্ষিণ শালিখা গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী। মাস ছয়েক আগে স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।  

বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) ভবরঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার পর চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতে ডালিম নামে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

ওই নারীর স্বামী ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, গত পাঁচদিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না। কয়েক মাস আগে স্ট্রোকের পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন তিনি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন