বিজ্ঞাপন

নড়াইলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

  • নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কারের…
  • ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হ…
  • য়েছে।
নড়াইলে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
ছবি: নড়াইল কণ্ঠ

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তুলারামপুর বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে  ঘটনা ঘটে।নিহত কিশোরের নাম স্বাধীন রায় (১৬)।সে তুলারামপুর ইউনিয়নের বামন হাঁটা গ্রামের অংশ রায়ের ছেলে।নিহত স্বাধীন মুদিদোকানে কাজ করত।

স্থানীয় লোকজন  পুলিশ সূত্রে জানা যায়তুলারামপুর বাজার থেকে বাজার করে ফেরার পথে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি প্রাইভেট কার মোটরসাইকেল আরোহী স্বাধীনকে ধাক্কা দেয়।এরপর একটি পিকআপ ভ্যান তার গায়ের ওপর দিয়ে উঠে চলে যায়।স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে সে মারা যায়। মোটরসাইকেলে স্বাধীন একাই ছিল।

তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হামিদ উদ্দিন বলেনহাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।  ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন