বিজ্ঞাপন

নড়াইলে পোস্টমাস্টারের ৩ গরু উদ্ধার করল পুলিশ

  • নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের…
  • ্দ্রপুর গ্রাম থেকে এক পোস্টমাস্টারের চুরি হ…
  • ওয়া তিনটি গরু মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলে পোস্টমাস্টারের ৩ গরু উদ্ধার করল পুলিশ
ছবি: নড়াইল কণ্ঠ

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এসআই শেখ সুজাত আলী  এএসআই আনিসুজ্জামানের নেতৃত্বে মাগুরা সদরেরবাহারবাগ এলাকা থেকে চোরাইকৃত গরু উদ্ধারসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গেস্খপ্তাররা হলেনমাগুরা সদরের গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে রাজিব বিশ্বাস (২৮), মাগুরার বেরইল পলিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামের সামসুল হকের ছেলে শোয়েব মোল্যা (৩২এবং নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের ইলিয়াস বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৪৫) উদ্ধারকৃত গরুর মধ্যে দুটি গাভী এবং একটি এঁড়ে বাছুর রয়েছে।

দারিয়াপুর সাব-পোস্ট অফিসের পোস্টমাস্টার আমিনুর রহমান বলেনগত বুধবার রাতে আমার তিনটি গরু চুরি হয়।পুলিশকে জানানোর পর চুরি হওয়া গরুগুলো দ্রুত উদ্ধার করে দেয়ার জন্য পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই।

বিজ্ঞাপন

সদর থানার ওসি মাহমুদুর রহমান(চলতি দায়িত্ববলেনপুলিশ সুপার সাদিরা খাতুন স্যারের নির্দেশনায় ২৪ ঘন্টার মধ্যে চোরাইকৃত তিনটি গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।এরা আন্তঃজেলা চোরচক্রের সদস্য কিংবা আরো মামলা আছে কিনাসে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন