বৃহস্পতিবার(২৭ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলমাস হোসেন মৃধা এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৯ জুন রাতে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালের সামনে নড়াইল-যশোর মহাসড়কে টহল দিচ্ছিল পুলিশ।রাত আড়াইটার দিকে পুলিশ যশোরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক শ্রাবণ না থামিয়ে ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন।পুলিশ ধাওয়া করে তাকে আটক করলেও তার সঙ্গে থাকা কাজী জুয়েল পালিয়ে যেতে সক্ষম হন।
এর পরদিন ১০ জুন এ ঘটনায় নড়াইল সদর থানায় দুইজনকে আসামি করে অস্ত্র ও মাদক মামলা দায়ের করে পুলিশ।