বিজ্ঞাপন

নড়াইলে অপপ্রচারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন

  • স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে নড়াইলে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর নড়াইল জেলা শাখা।
  • মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
  • স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে নড়াইলে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর নড়াইল জেলা শাখা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
নড়াইলে অপপ্রচারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন
ছবি: নড়াইল কণ্ঠ

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মোঃ শাফায়েত উল্লাহ এবং লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আঃ রহমান।

লিখিত বক্তব্যে মোঃ আঃ রহমান বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে স্মরণসভা, দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণসহ নানা উদ্যোগ। এই সকল কার্যক্রম সংগঠনের নিজস্ব তহবিল এবং সরকারি অনুদানের মাধ্যমে সম্পন্ন করা হয়।"

তিনি আরও বলেন, "সরকারি বিধি অনুযায়ী আবেদন করে আমাদের সংগঠন বিভিন্ন সময় ৫ মেট্রিক টন চাল পেয়েছে, যা স্বচ্ছভাবে ও নিয়ম মেনে বিতরণ করা হয়েছে। এসব ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ মেট্রিক টন চাল সংক্রান্ত যে তথ্য ছড়ানো হচ্ছে, সেটি বিভ্রান্তিকর। বাস্তবে ৫ মেট্রিক টন চালই সংগঠন পেয়েছে এবং যথাযথভাবে ব্যয় করা হয়েছে।"

বিজ্ঞাপন

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, কেউ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারি অনুদানের বিষয়ে সহযোগিতা চাইলে বিষয়টি যাচাই করে কেবলমাত্র সুপারিশ করা হয়েছে, যা নিয়মতান্ত্রিক পদ্ধতিরই অংশ।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব মোঃ আমিনুর ইসলাম রানা, মোঃ শুভ মোল্যা, সদর উপজেলা সংগঠক মোঃ শাহারুল আলম, সদস্য নাইম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন