শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মহিষখোলা গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে সাখাওয়াত মন্ডল (টিউবওয়েল প্রতীক) ও বুলু শেখ (বল প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন।ভোট গ্রহণের পর সাখাওয়াত মন্ডল নির্বাচিত হন।
এরপর বিজয় মিছিল করলে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।এ ঘটনায় পরাজিত সদস্য প্রার্থী বুলু শেখ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সংবাদ পেয়ে কালিয়া থানার পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।