বিজ্ঞাপন

নড়াইলে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

  • নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
  • মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
  • নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
নড়াইলে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
ছবি: নড়াইল কণ্ঠ

স্টাফ রিপোর্টার : নড়াইলে নারী ও শিশু নির্যাতন দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলূ এবং জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট শাহীদুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, একটি নিরাপদ, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। তিনি গ্রামীণ ও শহর—উভয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহের হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সেমিনারে বক্তারা নড়াইল জেলার নারী ও শিশু নির্যাতনের বর্তমান পরিস্থিতি, আইনি সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধে মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জেলার সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন