বিজ্ঞাপন

নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

  • জমি সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের…
  • ড়ায় ওলিয়ার মোল্যা (৬০) নামে এক কৃষককে কু…
  • পিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা
ছবি: নড়াইল কণ্ঠ

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার চরদিঘলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।


নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, ওলিয়ার কাজের উদ্দেশে বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে অন্তত ২০ জন ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ওলিয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন