বিজ্ঞাপন

নড়াইলে ক্লাস বর্জন করে শিক্ষার্র্থীদের বিক্ষোভ

  • লোহাগড়া উপজেলার কাশিপুর এসি (অম্বিকাচরণ) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে…
  • আত্মসাত, অনিয়ম-দুর্নীতি, দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং উদ্দেশ্যমূলকভাবে সহকারী প্রধান শিক্…
  • ষক তামান্না খানমকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিক্ষোভ মিছিল করে ।
নড়াইলে ক্লাস বর্জন করে শিক্ষার্র্থীদের বিক্ষোভ
ছবি: নড়াইল কণ্ঠ

লোহাগড়া উপজেলার কাশিপুর এসি(অম্বিকাচরণমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতঅনিয়ম-দুর্নীতিদুর্ব্যবহারস্বেচ্ছাচারিতার প্রতিবাদ এবং উদ্দেশ্যমূলকভাবে সহকারী প্রধান শিক্ষক তামান্না খানমকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ বিক্ষোভ মিছিল করে ।পরে শিক্ষার্থীরা সৃষ্ট ঘটনার  বিচারের দাবিতে লোহাগড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করেন।

জানা গেছেগতকাল বুধবার পাঁচ শতাধিক শিক্ষার্থী সকাল থেকে  ক্লাস বর্জন করে দফায় দফায় এড়েন্দা বাজারসহ আশপাশের এলাকায় বিচারের দাবিতে প্রায় দুঘণ্টা ধরে বিক্ষোভ মিছিল করে।খবর পেয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাশিপুর ইউপির চেয়ারম্যান মতিয়ার রহমান বিদ্যালয়ে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সামাল দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন।পরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া বিদ্যালয়ে ছুটে যান।এ সময় তারা ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সৃষ্ট ঘটনার বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সহকারী প্রধান শিক্ষক তামান্না খানমকে প্রথমে কারন দর্শানো চিঠি দেয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন