মঙ্গলবার বিকেল ৩ টায় লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ। শুভেচ্ছা বক্তব্য দেন লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাসতী শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহানসহ প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা চলবে ১৬ মে পর্ষন্ত।মেলায় স্মাট কৃষি প্রযুক্তি বিষয়ক ১২ টি স্টিল রয়েছে।
উল্লেখ্য, স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় লোহাগড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের উপজেলা কৃষি অধিদপ্তর থেকে কোন নিমন্ত্রণ জানানো হয় নাই। এ নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
নড়াইলে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
- নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় তিন…
- িনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা…
- র উদ্বোধন করা হয়েছে।