বিজ্ঞাপন

নড়াইলে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মীসমাবেশ অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার: নড়াইলে জেলা শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নড়াইল শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে কর্মীস ভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
  • স্টাফ রিপোর্টার: নড়াইলে জেলা শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে নড়াইল শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে কর্মীস ভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
নড়াইলে জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মীসমাবেশ অনুষ্ঠিত
ছবি: নড়াইল কণ্ঠ

জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুর জামান আমলের সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ঢাকা মহানগর শ্রমিকদলের আহবায়ক সুমন ভূঁইয়া। 

সমাবেশ উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো.জাকির  হোসেন।

 কর্মী সমাবেশ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, শ্রমিক দলের নেতা আব্দুর রশিদ, আবুল কাসেম প্রমুখ। 

বিজ্ঞাপন

সমাবেশে জেলার ৩টি পৌরসভা, সদর উপজেলা, লোহাগড়া ও কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শ্রমিকদলের নেতাকর্মী যোগ দেন।

বিজ্ঞাপন