পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নিজ জমির পাট কেটে জাগ দেওয়ার জন্য ৭ম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে সাথে নিয়ে কল্যানপুর শ্মশানঘাট এলাকায় যাচ্ছিল সুফল বিশ্বাস।
পথিমধ্যে নির্জন রাস্তায় অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের কয়েকজন। তারা হাড়ুড়ি ও রড় দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে খুলনা মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও দুই ছেলে-মেয়ে থাকা অবস্থায় গত বছর একই গ্রামের (রোস্তম মোল্যার মেয়ে রিনা) একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে পালিয়ে যায় সুফল। সেই ঘটনায় মামলা হলে ৭ মাস হাজত খেটে জেল থেকে বের হলে মারের ভয়ে পালিয়ে বেড়াতো। স্থানীয় কয়েকজনের আশ্বাসে মাসখানেক আগে জনসম্মুখে আসে সে।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন বলেন,পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
খুলনা থেকে লাশ ময়নাতদন্ত শেষে নড়াইলে আসার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।