বিজ্ঞাপন

নড়াইলে এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা, আহত ১০

  • আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে যার যার সংসদীয় আসনে প্রচার-প্রচারনায় নেমেছেন অনেকেই।
  • এরই অংশ হিসেবে নড়াইল-২ (৯৪) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে প্রচার-প্রচারনাকালে নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অব:) এর গাড়ি বহরে হামলা করেছে দূর্বৃত্তরা।
  • আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে যার যার সংসদীয় আসনে প্রচার-প্রচারনায় নেমেছেন অনেকেই। এরই অংশ হিসেবে নড়াইল-২ (৯৪) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে প্রচার-প্রচারনাকালে নড়াইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অব:) এর গাড়ি বহরে হামলা করেছে দূর্বৃত্তরা।
নড়াইলে এমপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা, আহত ১০
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

জানায়, নড়াইল-২ আসনে বাংলাদেশ  আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ (অব:) এর ১টি মাইক্রোবাসসহ প্রায় ৪ শতাধিক মোটরসাইকেল যোগে দলীয় নেতা-কর্মিদের নিয়ে লোহাগড়ার আলার মোড় থেকে নড়াইলে আসেন। সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নেরে ইউনিয়ন পরিষদ চত্বর আলোকদিয়ায় গাড়ি বহরটি পৌঁছালে একদল দুর্বৃত্ত দেশিয় ধারালো অস্ত্র-লাঠিশোটা নিয়ে তাদের উপর হামলা করে। এ সময় হামলাকারীরা মাইক্রোবাস-মোটরসাইকেল ভাংচুর করে। এতে কমপক্ষে ১০জন আহত হয়।

নড়াইল-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লেঃ কমান্ডার এ এম আব্দুল্লাহ(অব:) সাংবাদিকদের বলেন, পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় আমিসহ ১০ জন আহত হয়েছি। আমার বহনকারী মাইক্রোবাস এবং ৮/১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

বিজ্ঞাপন

নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল সাংবাদিকদের বলেন, শাহাবাদ ইউনিয়নটি বিএনপি-জামাতের ঘাঁটি হিসাবে পরিচিত। তারা আওয়ামীলীগ নেতার উপর হামলা চালিয়ে থাকতে পারে। আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করছি দ্রুত অপরাধিদের চিহ্নিতকরে আইনের আওতায় আনবে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের বলেন, হামলার অভিযোগ আমরা মৌখিকভাবে পেয়েছি। লিখিত অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন