বিজ্ঞাপন

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০

  • নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
  • রোববার (৩ মার্চ) দুপুরে ২টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে সংঘর্ষ হয়।
  • আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
ছবি: নড়াইল কণ্ঠ

গ্রামবাসী জানায়, তেলকাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিয়াকত শেখ সমর্থিত লোকদের সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য নান্টু সমর্থিত লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আজ বোরবার বিবাদমান দুটি পক্ষ দুপুর ২টার দিকে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় তামিম, শামীম, জিহাদ, মরিয়ম বেগমসহ ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লোহাগড়া, নড়াইল এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বলেন, গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন