বিজ্ঞাপন

নড়াইলে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলায় ৫ বছরের…
  • াজাপ্রাপ্ত আসামি মো. সালাম সরদারকে গ্রেফ…
  • তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
নড়াইলে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (৫ মে) দিবাগত রাতে উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. সালাম সরদার উপজেলার ইতনা গ্রামের সামাদ সরদারের ছেলে।

সোমবার (৬ মে) দুপুরে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রোববার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামে আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করি। আসামি সালাম সরদার ডাকাতি মামলায় আদালত কতৃক ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানাদেশ প্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন