বিজ্ঞাপন

নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

  • নড়াইলে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
  • মঙ্গলবার(৭ মে) বিকেলে নড়াইল সদর খাদ্যগুদামে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
  • নড়াইলে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার(৭ মে) বিকেলে নড়াইল সদর খাদ্যগুদামে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
নড়াইলে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
ছবি: নড়াইল কণ্ঠ

এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক(ভারপ্রাপ্ত) লায়লা আফরোজ, চেম্বার সভাপতি হাসানুজ্জামান,কৃষি সম্প্রসারন বিভাগের অতিঃ উপপরিচালক মো.জাহিদুল ইসলাম জেলা আনসার সার্কেল এডজুটেন্ট মমতাজ খানম, সদর খাদ্য গুদাম কর্মকর্তা অভিষেক বিশ্বাস প্রমুখ।

জানা গেছে, জেলায় মোট ৪ হাজার ৯শ ৬৫ মেট্রিকটন ধান এবং ৪ হাজার ৬শ ৫৩ মেট্রিকটন চাল এবং ২শ ৮৮ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩২ টাকা, চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা দরে ক্রয় করবে খাদ্য বিভাগ। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন