বিজ্ঞাপন

নড়াইলে বিট অফিসারদের নিয়ে ব্রিফিং; এসপি সাদিরা খাতুন

  • নড়াইলে বিট অফিসারদের নিয়ে ব্রিফিং করলেন এসপি সাদিরা খাতুন।
  • বিট পুলিশিং বাড়ি বাড়ি ,  নিরাপদ সমাজ গড়ি।
  • ” নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে নড়াইল জেলা পুলিশের আয়োজনে সকাল ৯ : ০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
নড়াইলে বিট অফিসারদের নিয়ে ব্রিফিং; এসপি সাদিরা খাতুন
ছবি: নড়াইল কণ্ঠ

আমাদের   নড়াইল   জেলা   প্রতিনিধি   উজ্জ্বল   রায় জানান    সময়   আইনশৃঙ্খলা   রক্ষায়   নব   উদ্যমে   কাজ   করার   লক্ষ্যে   সকল   বিট   অফিসারদের   ব্রিফিং   প্রদান   করেন   মোসা সাদিরা   খাতুন পুলিশ   সুপার নড়াইল।পুলিশ   সুপার   বলেন শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ”– বাংলাদেশ   পুলিশের   এই   শ্লোগানকে   সমুন্নত   রাখতে   সুশৃঙ্খল   বাহিনীর   সদস্য   হিসেবে   সকল   পুলিশ   সদস্যকে   আইন - শৃঙ্খলা   রক্ষায়   এবং   জনগণের   জানমালের   নিরাপত্তা   নিশ্চিত   করতে   সরকারি   নির্দেশনা   মোতাবেক   অর্পিত   দায়িত্ব   সততা নিষ্ঠা      পেশাদারিত্বের   সাথে   পালন   করতে   হবে।   যে   কোন   অনাকাক্ষিত   ঘটনা   রোধকল্পে   নজরদারির   মাধ্যমে   তথ্য   সংগ্রহপূর্বক   দ্রুত   প্রয়োজনীয়   ব্যবস্থা   গ্রহণ   করতে   হবে।এ   সময়   তিনি   বিট   পুলিশিং   এর   মাধ্যমে   মাদক      জুয়া   নির্মূলকরণ   সহ   সাইবার      সামাজিক   অপরাধ   নিয়ন্ত্রণে   বলিষ্ঠ   পদক্ষেপ   গ্রহণের   জন্য   সকল   বিট   অফিসারকে   নির্দেশনা   প্রদান   করেন। 

 

এছাড়াও   তিনি   আসন্ন   শারদীয়   দুর্গোৎসব   উপলক্ষ্যে   বিট   অফিসারদের   পূজা   মণ্ডপের   সার্বিক   নিরাপত্তা   বিষয়ে   বিশেষ   ব্রিফিং   প্রদান   করেন।এ   সময়   মোঃ   রিয়াজুল   ইসলাম অতিরিক্ত   পুলিশ   সুপার প্রশাসন      অর্থ নড়াইল মো দোলন   মিয়া অতিরিক্ত   পুলিশ   সুপার সদর   সার্কেল নড়াইল   সহ   জেলা   পুলিশের   উর্ধ্বতন   কর্মকর্তাগণ সকল   বিট   অফিসারসহ   অন্যান্য   পুলিশ   সদস্যবৃন্দ   উপস্থিত   ছিলেন।   উজ্জ্বল   রায় নড়াইল   জেলা   প্রতিনিধি। 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন