বিজ্ঞাপন

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

  • “বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য”…
  • ্যকে সামনে রেখে নড়াইলে র‌্যালি ও আলোচনা স…
  • ভার মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
নড়াইলে  বিশ্ব দুগ্ধ দিবস পালিত
ছবি: নড়াইল কণ্ঠ

শনিবার (০১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ অফিসার  ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোবায়ের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডেইরি এ্যাসোসিয়েনের সভাপতি অ্যাডভোকেট হেমায়েত-উল্লাহ হিরু।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘দুধের চাহিদা পুরণের ক্ষেত্রে আমাদের সচেষ্ট হতে হবে। আদর্শ খাবার দুধ। সে কারেন সকলে যাতে দুধ কিনে খেতে পারেন তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

বিজ্ঞাপন

সভা শেষে বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রীদের রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সত্যের সাথে ২৪ঘন্টা  : নড়াইলকণ্ঠ.কম

বিজ্ঞাপন