বিজ্ঞাপন

নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

  • ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে যশোরের বাড়িতে ফেরার পথে নড়াইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
  • যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মৃত ব্যক্তির স্ত্রী ও অ্যাম্বুলেন্সচালক।
  • এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইল সদর উপজেলার বাদশার গ্যারেজ এলাকায় বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে যশোর-নড়াইল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভাটিয়াপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে যশোরগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মৃত ব্যক্তির স্ত্রী জাহানারা। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সচালককে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন