বিজ্ঞাপন

নড়াইলে আগুনে পুড়ল ৬ দোকান

  • নড়াইলের সদরে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে।
  • এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
  • সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হবখালী ইউনিয়নের সিংঙ্গিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নড়াইলে আগুনে পুড়ল ৬ দোকান
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

পুড়ে যাওয়া মুদি দোকানের মালিক আশরাফুল মোল্যা বলেন, অগ্নিকাণ্ডে আমার দোকানের নগদ টাকাসহ মালামাল পুড়ে গেছে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। 

সদর উপজেলার সিংঙ্গিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ইবাদুত বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন