বিজ্ঞাপন

নড়াইলে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • নড়াইলকণ্ঠ ॥ ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনের মুখে পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^নির্মাণে উদ্ভাবণ ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
  • দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সহায়তা উপকরণ বিতরণ করা হয়।
  • নড়াইলকণ্ঠ ॥ ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনের মুখে পদক্ষেপ প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^নির্মাণে উদ্ভাবণ ভূমিকা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সহায়তা উপকরণ বিতরণ করা হয়।
নড়াইলে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
ছবি: নড়াইল কণ্ঠ

জেলা প্রশাসন  জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের হুইল চেয়ারপ্রতিবন্ধী কার্ডশ্রবণযন্ত্র,ঘরের চাবি  স্বল্পসুদে লোনের চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ  সমাজসেবা অফিসার মোসুজা উদ্দিন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন