বিজ্ঞাপন

নড়াইল পৌরসভার জরাজীর্ণ রাস্তায় জনদুর্ভোগ, আশু সংস্কার দাবি স্থানীয়দের

  • স্বাধীনতার পর প্রতিষ্ঠিত নড়াইল পৌরসভা আজ ভুগছে উন্নয়ন বঞ্চনার যন্ত্রণায়।
  • পৌরসভার বিস্তৃত দক্ষিণাঞ্চলের মানুষ দিনের পর দিন খানা-খন্দে ভরা রাস্তা দিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
  • উন্নয়ন দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয়রা।
নড়াইল পৌরসভার জরাজীর্ণ রাস্তায় জনদুর্ভোগ, আশু সংস্কার দাবি স্থানীয়দের
ছবি: নড়াইল কণ্ঠ

১৯৭২ সালে স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হয় নড়াইল পৌরসভা। বর্তমানে এটি জেলার ১ নম্বর পৌরসভা হিসেবে পরিচিত। পৌরসভার দক্ষিণাঞ্চলে অবস্থিত আলাদাতপুর, ভওয়াখালী, রূপগঞ্জ বাজার, কুড়িগ্রাম, মাছিমদিয়া, হাটবাড়িয়া ব্রাহ্মণডাঙ্গা, বিজয়পুর, খাসিয়াড়া, মথুরাপুর, কলাগাছি, উজিরপুরসহ একাধিক গ্রাম রয়েছে।

এই সব এলাকার বাসিন্দারা প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার পথ পেরিয়ে পৌরসভা ও বিভিন্ন সরকারি অফিসে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে উজিরপুর থেকে মাছিমদিয়া পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তা দীর্ঘ সাত/আট বছর ধরে খানা-খন্দে ভরা। এই রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, ভ্যান চালক, ইজিবাইক চালক ও মোটরসাইকেল আরোহীদের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই পথ দিয়ে হেঁটে চলাও অসম্ভব। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পরিবর্তিত সরকারের প্রতি তাদের অনুরোধ—এই গুরুত্বপূর্ণ রাস্তাটি যেন দ্রুত সংস্কার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় jয়েকজন পথচারী বলেন,"আমরা অনেক কষ্ট করে প্রতিদিন চলাফেরা করি। রাস্তার এই অবস্থা আর সহ্য হয় না। নতুন সরকার আমাদের কষ্ট বুঝবে—এই আশা করি।"

বিজ্ঞাপন