বিজ্ঞাপন

নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সেলিম, সেক্রেটারি মিলন

  • নড়াইল জেলা গণঅধিকার পরিষদের ইমাম হোসেন…
  • ে সভাপতি ও মাহবুব হোসেন মিলনকে সাধারণ সম্পাদক…
  • করে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সেলিম, সেক্রেটারি মিলন
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইল জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার  (০২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ বছরের জন্য নড়াইল জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে ইমাম হোসেন সেলিমকে সভাপতি ও মাহবুব হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. টিপু শেখ। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন