বিজ্ঞাপন

নড়াইল বাস মালিক সমিতি নিয়ে দ্বন্দ্ব, কার্যালয় হেফাজতে নিল প্রশাসন

  • নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছালে সংঘাত এড়াতে প্রশাসন সমিতির কার্যালয় নিজেদের হেফাজতে নিয়েছে।
  • শনিবার পুরাতন বাসটার্মিনাল এলাকায় উভয় পক্ষের সমর্থকদের অবস্থান ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের নেতৃত্বে কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়া হয়।
  • নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চরমে পৌঁছালে সংঘাত এড়াতে প্রশাসন সমিতির কার্যালয় নিজেদের হেফাজতে নিয়েছে। শনিবার পুরাতন বাসটার্মিনাল এলাকায় উভয় পক্ষের সমর্থকদের অবস্থান ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের নেতৃত্বে কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়া হয়।
নড়াইল বাস মালিক সমিতি নিয়ে দ্বন্দ্ব, কার্যালয় হেফাজতে নিল প্রশাসন
ছবি: নড়াইল কণ্ঠ

স্টাফ রিপোর্টার : নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে সমিতির কার্যালয় নিজেদের হেফাজতে নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৩ জুন) কার্যালয়ের দখলকে কেন্দ্র করে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের নেতৃত্বে প্রশাসন কার্যালয়ে তালা ঝুলিয়ে সেটি নিজেদের তত্ত্বাবধানে নেয়।
জানা গেছে, ২০২০ সাল থেকে চলতি বছরের ৯ জুন পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি অনুমোদিত কোনো বৈধ কমিটি নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতিতে কার্যকর ছিল না। এ সময়ে আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ও পৌর কাউন্সিলর কাজী জহির দলীয় প্রভাব ও পেশীশক্তির মাধ্যমে স্বঘোষিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সমিতির নেতৃত্ব ধরে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি জেলার অধিকাংশ বাস মালিকের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নেতা ও বাস মালিক মো. দেলোয়ার হোসেন হাজীকে সভাপতি এবং জেলা বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নড়াইল-১ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে গত ৯ জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ওই কমিটির অনুমোদন দেয়।

তবে বিএনপির একটি অংশ এই কমিটিকে অবৈধ দাবি করে বিরোধিতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার দুই পক্ষ পুরাতন বাসটার্মিনাল এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ের দুই প্রান্তে সমর্থকদের জড়ো করে অবস্থান নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

এক পর্যায়ে দেলোয়ার-হাসান সমর্থকরা মিছিল নিয়ে কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে প্রশাসনের বাধার মুখে তারা ফিরে যায়। পরে সংঘাত এড়াতে প্রশাসন কার্যালয়ে তালা ঝুলিয়ে সেটি নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, নড়াইলের দুই সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে আপাতত মালিক সমিতির কার্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে তালাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন