বিজ্ঞাপন

নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
  • রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের নিকট হতে মনোননপত্র সংগ্রহ করেন।
  • নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসারের নিকট হতে মনোননপত্র সংগ্রহ করেন।
নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ছবি: নড়াইল কণ্ঠ

দলীয়সুত্রে জানাগেছে, দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দূল ছালামের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন সিকদার, সদস্য সচিব সৈয়দ তাকিউর রহমান, নড়াইল জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তবিবুর রমান মনু নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা শফিউল্লাহ। 

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নড়াইল-২ আসনটি তারেক রহমানকে উপহার দেয়া হবে। নির্বাচিত হলে নড়াইলের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এদিকে রবিবার দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিজ্ঞাপন