স্টাফ রিপোর্টার : কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হন বা না হন, মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন। তিনি জানান, ভবিষ্যতে মাসে অন্তত একদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে ইউনিয়নের রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।
বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনের দিনই এর সুফল পান ইউনিয়নের বাসিন্দা ও তরুণ স্বেচ্ছাসেবী সোহেল রানা। তিনি জানান, তার এক অসুস্থ আত্মীয়কে ঢাকায় নেওয়ার প্রয়োজন হলে আতিকুল ইসলামকে বিষয়টি জানানো হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।
সোহেল রানা বলেন, “আমার এক অসুস্থ আত্মীয়কে ঢাকা নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছিল। আতিকুল ইসলাম ভাইকে জানাতেই তিনি দ্রুত বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। এতে আমাদের অনেক উপকার হয়েছে।”
উল্লেখ্য, গত ২৬ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাশিপুর ইউনিয়নের ৫৫০টি অসচ্ছল পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাশিপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদের সভাপতি আতিকুল ইসলাম। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ ও রসুন।