বিজ্ঞাপন

নড়াইলে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি

  • পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল পৌর সভার…
  • দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতর…
  • ণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
নড়াইলে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি
ছবি: নড়াইল কণ্ঠ

রবিবার (০৭ মার্চ) সকালে নড়াইল পৌরসভা চত্বরে পৌরসভার কার্ডধারীদের মাঝে বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন নড়াইল পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আঞ্জুমান আরা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও উপকারভোগীরা।

বিতরণকালে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। নড়াইল পৌরসভা ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শত ২১ জন কার্ডধারীকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এই কর্মসূচি অসহায় ও দুঃস্থদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আমি মনে করি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন