বিজ্ঞাপন

নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২

  • নড়াইল মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মোঃ জনি…
  • খান (৩২) ও মোঃ রাজিব শেখ (৩৭) নামের দুই ব্যক্ত…
  • িকে গ্রেফতার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলি
নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ২
ছবি: নড়াইল কণ্ঠ

রোববার (১০ সেপ্টেম্বর) লোহাগড়া থানাধীন এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ জনি খান কাশিমপুর গ্রামের জনৈক মোস্তফা কামালের ছেলে এবং মোঃ রাজিব শেখ একই গ্রামের মোঃ পান্নু শেখের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নি:) সুজিত সরকার ও এএসআই (নি:) ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে চারশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন