বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি(দায়িত্বপ্রাপ্ত) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমান।তিনি বলেন, রোববার রাতে যশোর জেলার মনিহার বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।এ নিয়ে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গ্রেফতার আসামিরা হলেন- মির্জাপুরের সৈয়দ রিমন আলী, মির্জাপুর বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী শাওন খান, মধ্যপাড়ার মো. মনিরুল ইসলাম ও রহমত উল্লাহ রনি।
স্থানীয়রা জানান, ১৭ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্র ভারতের নূপুর শর্মার বিতর্কিত এক বক্তব্য নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিন কলেজে গেলে কিছু মুসলমান ছাত্র তাকে ওই পোস্ট মুছে ফেলতে বলেন।