বিজ্ঞাপন

নড়াইলে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

  • নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে…
  • জড়িত রফিকুল ইসলাম (৩৯) নামের ১ জন মাদক…
  • কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইলে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
ছবি: নড়াইল কণ্ঠ

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৩৯) লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিল।

লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদার ও এসআই মীর আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৮নং কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বাজার সংলগ্ন নিয়ামতের চায়ের দোকানের সামনে থেকে রফিকুল ইসলামকে (৩৯) গ্রেফতার করে। এ সময় ওই কারবারীর নিকট থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন