বিজ্ঞাপন

নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল প্রেসক্লাবের ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: নড়াইল কণ্ঠ

মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রেসক্লাবের আহবায়ক অ্যাড.এস. এম আব্দুল হকের সভাপতিত্বে  প্রথম পর্বে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় বক্তব্য রাখেন, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দী, সাইফুল ইসলাম তুহিন, এড.আজিজুল ইসলাম, মো. আল-আমিন, মো. ইমরান হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম টুলু প্রমুখ। 
সভায় আহ্বায়ক কমিটিতে নতুন করে তিনজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন- এড. আজিজুল ইসলাম,  মো. আল-আমিন, মো. নুরুন্নবী সামদানী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আহসান মাহমুদ রাসেল।

এসময় নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন