বিজ্ঞাপন

নবগঠিত নড়াইল প্রেসক্লাবের কমিটির সাথে ডিসির মতবিনিময়

  • নবগঠিত নড়াইল প্রেসক্লাবের এডহক কমিটির…
  • স্যদের সাথে জেলা প্রশাসক শারমিন আক্তার জ…
  • াহানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত নড়াইল প্রেসক্লাবের কমিটির সাথে ডিসির মতবিনিময়
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে কমিটির সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নড়াইল প্রেসক্লাবের নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সম্মানীত করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, কাজী হাফিজুর রহমান, এ্যাড. তারিকুজ্জামান লিটু, কার্তিক দাস, খায়রুল আরেফিন রানা, রাজু আহম্মেদ রাজীব, ইমরান হোসেন, মোঃ আল আমিন, জহির ঠাকুর প্রমুখ। 

বিজ্ঞাপন

প্রেসক্লাবের নবাগত আহ্বায়ক এ্যাড. আব্দুল হক ও সদস্য সচীব এম এম মাহবুবুর রশীদ লাবলু প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নিকট তুলে ধরেন। 

এসময় নবগঠিত অন্যান্য সদস্য সহ মো.  নুরুন্নবী সামদানী, সামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, রাষ্ট্রের ৪ নম্বর স্তম্ভ হিসাবে কাজ করে থাকে গণমাধ্যমকর্মীরা। সাংবাদিকদের সৃজনশীল লিখনীর মাধ্যমে স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে নড়াইলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি সাংবাদিক মহলসহ সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

বিজ্ঞাপন