শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ’-এ অভিনয় করছেন টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে।
প্রথমবারের মতো মিমির সঙ্গে কাজ করে আবীরের উপলব্ধি ‘মিমি এমন, যাকে সহজে হজম করা যায় না!’।
ন
নড়াইল কণ্ঠ ডেস্কনিজস্ব প্রতিবেদক
·1 min read·১ বার পড়া হয়েছে
ছবি: নড়াইল কণ্ঠ
অভিনেতার এমন মন্তব্য অবশ্য মজার ছলেই ছিল। কারণ আবীরকে ওই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদেরকে নানা খাবারের সঙ্গে তুলনা করতে বলা হয়। এরপরই মিমিকে নিয়ে এমন মন্তব্য তার।
আবীরের পাশেই ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। খানিক হেসে যেন সম্মতি জানান তিনিও। অন্য দিকে আবীরকে রেজালার সঙ্গে তুলনা করেন প্রবীন এই অভিনেতা। আর দার্জিলিং চায়ের আভিজাত্যের সঙ্গে ভিক্টরের তুলনা করেন আবীর।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এই সাইট ব্যবহার করে আপনি আমাদের গোপনীয়তা নীতিতে সম্মত হচ্ছেন।