বিজ্ঞাপন

মাকে সঙ্গে নিয়ে কার্তিকের বাড়িতে শ্রীলীলা, প্রেমের গুঞ্জনে সিলমোহর!

  • কয়েকমাস ধরেই বলিপাড়ার গুঞ্জনে চলছে, অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা নাকি প্রেম করছেন।
  • বিশেষ করে পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি ৩’-এ জুটি বাঁধার পর থেকেই এই প্রেম গুঞ্জন যেন একটু বেশিই বেড়েছে।
  • কয়েকমাস ধরেই বলিপাড়ার গুঞ্জনে চলছে, অভিনেতা কার্তিক আরিয়ান ও দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা নাকি প্রেম করছেন। বিশেষ করে পরিচালক অনুরাগ বসুর ‘আশিকি ৩’-এ জুটি বাঁধার পর থেকেই এই প্রেম গুঞ্জন যেন একটু বেশিই বেড়েছে।
মাকে সঙ্গে নিয়ে কার্তিকের বাড়িতে শ্রীলীলা, প্রেমের গুঞ্জনে সিলমোহর!
ছবি: নড়াইল কণ্ঠ

ব্য়াপারটা একটু পরিষ্কার করেই বলা যাক। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কার্তিক আরিয়ানের বাড়ির গণেশ পুজার ছবি। সেখানেই দেখা মিলেছে, শ্রীলীলা ও তার মায়ের। 
এমনকী, শ্রীলীলার সঙ্গে কার্তিকের মায়ের এবং শ্রীলীলার মায়ের সঙ্গে কার্তিকের ছবিও ভাইরাল হয়েছে। 

কয়েকমাস আগেই উত্তরবঙ্গের নানা জায়গায় আশিকি ৩-এর শুটিং সেরেছেন শ্রীলীলা এবং কার্তিক। শোনা যায়, সেই ছবির শুটিংয়েই প্রেম দানা বাঁধে দুজনের। এমনকী, সেই সময়ই এই জুটির বহু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছিল। তখন থেকেই তারকা জুটির প্রেমের গুঞ্জন শুরু।

দক্ষিণী ছবি পুষ্পা ২-র আইটেম গান থেকে বলিউডের নজরে পড়েন শ্রীলীলা। শোনা তখনই অনুরাগ বসু ঠিক করে নেন আশিকি ৩-ছবির নায়িকা হবে তিনি। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন