বিজ্ঞাপন

মাগুরায় আপন দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার!

  • সৈয়দ সম্রাট আলী, বিশেষ প্রতিনিধি : মাগুরা জেলাধীন…
  • মহাম্মাদপুর উপজেলা অন্তর্ভুক্ত ৮ংন নহাটা ইউনিয়নের…
  • পানিঘাটা গ্রামে আপন দুই ভাই এর গলা কাটা লাশ উদ্ধার।
মাগুরায় আপন দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার!
ছবি: নড়াইল কণ্ঠ

রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা নাগাদ অত্র এলাকার চাষের জমিতে লাশ উদ্ধার করা হয়! স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, তাদের নাম সবুজ এবং হৃদয় ! এবং নিহত ২ জনকে রাতে কল করে ডেকে নিয়ে গিয়েছিলো অজ্ঞাতনামা কেউ।  

হৃদয় নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্র এবং সবুজ স্থানীয় বাজারে ছোট্ট এক দোকান পরিচালনা করে !

লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল আসে এবং সব কিছু তদন্ত করে খুঁতিয়ে দেখছে।  
স্থানীয়দের ধারনা পারিবারিক শত্রুতার যেরে এই জোঁড়া খুন সংগঠিত হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটা ছুরি জব্দ করা হয়েছে বলে জানা গিয়েছে।  

বিজ্ঞাপন

এ ঘটনাই নিহতদের পাশের বাড়ির দুজনকে সন্দেহজনকভাবে আটক করছে পুলিশ।

কে বা কারা এই খুনের সাথে জড়িত তাদের অতি বিলম্বে আটক করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন