ননড়াইলকণ্ঠ : নড়াইলের লোহাগড়ায় কালবৈশাখীর তান্ডবে স্বর্বশান্ত এক পরিবার।
শনিবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে নলদী ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত্যু ফুল মিয়ার ছেলে আল-আমিনের বসতভিটার। ঘর কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুছড়ে দেয়।
এলাকার সূত্রে জানা যায়, এখন আল আমিনের ঝড়ের আঘাতে একমাত্র মাথা গোজার ঘর ঝড়ে দুমড়েমুছড়ে দেয়ায় তাকে এখন আশ্রয় নিতে হচ্ছে খোলা আকাশের নিচে।
এঘটনাটি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি।
সূত্র মতে আরও জানা যায়,আল আমিন একজন সিজিনাল মধু সংগ্রকারি এবং মাঝে মধ্যে বাচ্চাদের খেলনা, বেলুন, ইত্যাদি হকারি করে সংসার চালাতেন । তার কোনো জমিজমা নেই।