বিজ্ঞাপন

লোহাগড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন আসিফুর রহমান বাপ্পি

  • নড়াইলের লোহাগড়ায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়…
  • ছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়াইল-২ আসনে…
  • র জাতীয় সংসদ সদস্য প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পি।
লোহাগড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন আসিফুর রহমান বাপ্পি
ছবি: নড়াইল কণ্ঠ

শনিবার (২৬ আগস্ট) সকালে লোহাগড়ার লক্ষ্মীপাশাস্থ " নিউজ প্যালেসে " সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সাংবাদিক শিমুল হাসান, সাংবাদিক রেজাউল করীম, সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক শরিফুজ্জামান, সাংবাদিক কাজী ইমরান, মোঃ জিল্লুর রহমান মাস্টার, কাজী জিয়াউর রহমান লোটাস প্রমুখ।

মতবিনিময়কালে বাপ্পি বলেন, সাংবাদিকরা জাতির দর্পন। আপনাদের সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখবে সংবাদপত্র। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সাংবাদিকদের ব্যাপক ভূমিকা নিতে হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাংবাদিক ও সংবাদপত্রের যে অবাধ স্বাধীনতা দিয়েছে তা বিগত কোন সরকার দিতে পারে নাই। তাই আপনারা যারা সাংবাদিকতা করেন বা সংবাদপত্রের সঙ্গে জড়িত আছেন আপনারা দেশের স্বার্থে দেশের কল্যাণে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল- ২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তাই আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন