বিজ্ঞাপন

লোহাগড়ায় দিনে দুপুরে নার্সের কোয়ার্টার থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

  • নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স…
  • এর নার্সের কোয়ার্টার থেকে ৮ ভরি স্বর্ণালঙ্ক…
  • ার ও নগদ ৪০ হাজার টাকা সহ চুরির অভিযোগ উঠেছে।
লোহাগড়ায় দিনে দুপুরে নার্সের কোয়ার্টার থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
ছবি: নড়াইল কণ্ঠ

বুধবার (২৬ জুন) সকাল ৮ টা হইতে ১.৩০ মিনিটের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সের কোয়ার্টারে সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী ঘোষ এর বাসায় এই চুরি হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী ঘোষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত রয়েছেন।

কল্পনা রানী ঘোষ জানান, সকাল ৮টার দিকে তিনি হাসপাতালের ডিউটিতে চলে যান। পরে দুপুর ১.৩০ টার দিকে বাসায় এসে দেখেন দরজা ও ওয়ারড্রব  এর তালা ভেঙ্গে চোর স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে।

বিজ্ঞাপন

ওসি কাঞ্চন কুমার রায় জানান চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। চোরদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন