বিজ্ঞাপন

লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

  • নড়াইলে লোহাগড়া উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
  • আজ বুধবার উপজেলা সদরের এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে ওই কর্মসূচি পালিত হয়।
  • শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
ছবি: নড়াইল কণ্ঠ
দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ওই বিদ্যালয় এর আয়োজন করে। 
 
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহসভাপতি সৈয়দ জিহাদ আলী।
 
 দুর্নীতি বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দ জিহাদ আলী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি শাহ আলী সাইফুল্লাহ মামুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজা প্রমুখ।
বিজ্ঞাপন