বিজ্ঞাপন

লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল

  • জনপ্রিয় সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
  • ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১১ বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
  • জনপ্রিয় সংগীতশিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েলকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১১ বছর ধরে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লাইফ সাপোর্টে সংগীতশিল্পী জুয়েল
ছবি: নড়াইল কণ্ঠ

জুয়েলের স্ত্রী সংগীতা গণমাধ্যমকে বলেন, ‘গত মঙ্গলবার রাতে হঠাৎ জুয়েলের শ্বাসকষ্ট শুরু হয়, শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা আইসিইউতে নেন। বর্তমানে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন।’

সংগীতা জানান, সাজিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্লাটিলেট কমে গেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন সাজিদ লাইফ সাপোর্ট থেকে বেরিয়ে আসতে পারে। 

জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। জুয়েল একই সঙ্গে সংগীতশিল্পী, টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন