বিজ্ঞাপন

‘কষ্ট বুঝ না’: সাবিনা ইয়াসমিন রত্না

  • নিভৃতচারী এক কবির অনুভব থেকে জন্ম নেওয়া এই কবিতা ‘কষ্ট বুঝ না’।
  • যিনি কখনও নিজেকে সামনে আনতে চাননি, প্রশংসার আলোও খোঁজেননি—শুধু হৃদয়ের গভীর ব্যথাকে শব্দে বুনেছেন।
  • সাবিনা ইয়াসমিন রত্নার এই কবিতা পাঠকের মনে নীরব আবেগ ছড়িয়ে দেবে।
‘কষ্ট বুঝ না’: সাবিনা ইয়াসমিন রত্না
ছবি: নড়াইল কণ্ঠ

তুমি আমার কষ্ট বুঝ না, আমার দুঃখ জানো না, 

আমার অভিমানের গুরুত্ব দাও না, 

কষ্ট পাই, অভিমান করি, 

আবার নিজেই নিজের অভিমান ভেঙে, 

তোমার কাছেই ফিরে আসি।

 

কত কষ্ট কত অভিমান জমা করি মনে মনে, 

কতবার ভাবি বদলে যাব যেমনটা তুমি চাও, 

প্রয়োজন ছাড়া বলবো না কথা, 

প্রশ্নবিদ্ধ করবো না তোমায় অকারণে।

 

এই, সারাটাদিন তোমার ভাবনায় ডুবে থাকি, 

হৃদয়ের মাঝে শুধু তোমাকেই রাখি, 

ছেড়ে দেব এসব, 

পারি আর কই, দিন শেষে আমি আগের মতোই রই।

 

যদি এমন হতো! 

হারিয়ে যেতাম পালিয়ে যেতাম বহুদূর

তুমিও আমার মতো ব্যকুল হতে আমার প্রতিক্ষায়, 

এমনটা হোক কোনো একটা সময় 

ভীষণ ইচ্ছা হয়!

 

কেউ কাউকে এমন করেও ভালোবাসতে পারে 

ভালোবাসা এতটাও গভীর হয়, 

তোমাকে ভালো না বাসলে জানা হতো না আমার।

 

তোমাকে ভালোবাসার অপরাধে 

সারাক্ষণই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াই আমি,

তোমার বিচারে রক্তাক্ত হই প্রতিবারই, 

আমার চালোদাসা শেষ হয় না তবু।

বিজ্ঞাপন