বিজ্ঞাপন

‘খাদান’-এ দেব-ইধিকার সঙ্গী হচ্ছেন সৌমিতৃষা?

  • এই বছর তিনটি সিনেমা মুক্তি পেল দেবের।
  • আর তিনটিই হিট! কখনো তিনি উপন্যাসের পাতার কাল্ট চরিত্র ব্যোমকেশের বেশে ধরা দিয়েছেন, কখনো আবার বীর বিপ্লবী বাঘা যতীন হয়ে।
  • বছর শেষে এলেন আদর্শ পুলিশ অফিসার হয়ে।
‘খাদান’-এ দেব-ইধিকার সঙ্গী হচ্ছেন সৌমিতৃষা?
ছবি: নড়াইল কণ্ঠ

 তবে ২০২৪ সালটা একেবারেই অন্যরকম যাবে। একেবারে অন্যধারার সব সিনেমা নিয়ে আসছেন দেব। আগেই জানা গিয়েছিল তার নতুন সিনেমা খাদানের কথা। এবার সেই প্রসঙ্গে কথা বললেন তিনি।

সেই প্রসঙ্গে ছবির নাম না দেব বলেছেন, সৃজিতদার টেক্কা আগামী মাস অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এরপর ফেব্রুয়ারি থেকে আরেকটা ছবির কাজ শুরু হবে, সেটা পরে বলব। কয়লা মাফিয়া নিয়েও একটা ছবির কথা চলছে। উত্তম কুমারের নায়ককেও নতুনভাবে আনার কথা ভাবা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেম শাকিব খানের নায়িকা ইধিকা পালকে দেখা যাবে খাদান সিনেমায়। বাঘা যতীন সিনেমার প্রিমিয়ারে অভিনেত্রীকে দেবের সঙ্গে কথা বলতে দেখা যায়, সেই থেকেই শুরু হয় জল্পনা। এবার জানা গেল এখানে ইধিকা ছাড়াও থাকতে পারেন সৌমিতৃষা।

বিজ্ঞাপন

তবে টলি বাংলা বক্সের তরফে জানানো হয়েছে, ইধিকা ও সৌমিতৃষা থাকবেন দেবের সঙ্গে এই সিনেমায়। এর প্রযোজনা করবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস।

বিজ্ঞাপন