বিজ্ঞাপন

কালিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩

  • নড়াইলের কালিয়ায় অস্ত্রসহ তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
  • শুক্রবার রাত সাড়ে ১১টায় দিকে কালিয়া পৌর শহরের সিতারামপুর মঞ্জুর শেখের বাড়ির পার্শ্ব থেকে অস্ত্রসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
  • নড়াইলের কালিয়ায় অস্ত্রসহ তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় দিকে কালিয়া পৌর শহরের সিতারামপুর মঞ্জুর শেখের বাড়ির পার্শ্ব থেকে অস্ত্রসহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
কালিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ৩
ছবি: নড়াইল কণ্ঠ

এ ঘটনায় এসআই সোহরাব হোসেন বাদী হয়ে কালিয়া থানায় অস্ত্র আইনে তিনজনকে আসামি করে মামলা করেন। খুলনা জেলার তেরখাদা উপজেলার কাঠেংগা গ্রামের মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে ইকবাল একই উপজেলার ইখোড়ী গ্রামের হাসান ফকিরের ছেলে ওবায়দুল্লাহ ফকির ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমানের আপন ছোট ভাই বেন্দারচর গ্রামের মৃত মুজিবর ফকিরের ছেলে জাকারিয়া ফকিরকে অস্ত্র উদ্ধার মামলায় আসামি করা হয়। তাদের শনিবার নড়াইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন