বিজ্ঞাপন

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  • মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে।
  • এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় ‘ভরবো মাছে মোদের দেশ, গডবো স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
  • মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ: গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় ‘ভরবো মাছে মোদের দেশ, গডবো স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে গোপালগঞ্জ শহরের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।
গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
ছবি: নড়াইল কণ্ঠ

র‌্যালীটি বঙ্গবন্ধু সডক হয়ে জেলা মৎস্য অধিদপ্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ রুহুল আমীন। আলোচনা শেষে সফল মৎস্য খামারীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে হেলিপ্যাড-সংলগ্ন সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন