বিজ্ঞাপন

ডিবি অফিসে মারজুক রাসেল

  • সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নাম একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে।
  • যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
  • সম্প্রতি সময়ে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নাম একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ডিবি অফিসে মারজুক রাসেল
ছবি: নড়াইল কণ্ঠ

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেতা মারজুক রাসেল। কারণ পেজটি তার নামে তৈরি করা হলেও, এই পেজের নিয়ন্ত্রণে তিনি নেই। অন্য কোনো ব্যক্তি অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে পেজটি পরিচালনা করছেন। 

যে কারণে রোববার রাজধানীর ডিবি কার্যালয়ে অভিযোগ জানাতে হাজির হয়েছেন মারজুক রাসেল। সেখানে ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করবেন তিনি। 

মারজুক রাসেল বলেন, ‘আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি আমার দর্শক, ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন