বিজ্ঞাপন

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ

  • পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে।
  • এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
  • সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত, চলছে উদ্ধার কাজ
ছবি: নড়াইল কণ্ঠ

ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে ট্রেনটি পৌঁছালে হঠাৎ করেই দুইটি বগির ৮টি চাঁকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।’

দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যেকারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। এতে একটিমাত্র ট্রেন চলাচল করে। ট্রেনটি যদি ঈশ্বরদী বাইপাস স্টেশন বা তার আশপাশে লাইনচ্যুত হতো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত। এখন আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন