বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩

  • চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় নিখোঁজের একদিন পর এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
  • নিহত নারী দীর্ঘদিন ধরে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন।
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ৩
ছবি: নড়াইল কণ্ঠ

নড়াইলকণ্ঠ ডেস্ক :  চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম বেগম (৫৫) পৌর এলাকার উজ্জ্বলপাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসায় গিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের সদস্যদের দাবি, সোমবার সকালে তিনি এক শিক্ষার্থীর বাসায় পড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি।

পরে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে যে বাড়িতে তিনি পড়াতে গিয়েছিলেন, সেখান থেকেই তার মরদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল এবং কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ঘটনার পর বাড়ির মালিক রুবেল ও তার স্ত্রী সুমি খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় এক স্বর্ণকারের কাছ থেকে নিহতের স্বর্ণের দুল উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই দুল বিক্রির সঙ্গে গৃহকর্ত্রীর সম্পৃক্ততা ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট স্বর্ণকারকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন