বিজ্ঞাপন

চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুরস্কৃত হলেন এস আই শাহীনুল ইসলাম

  • চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ও উদ্ধার সাফল্যে পুরস্কৃত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার এসআই শাহীনুল ইসলাম।
  • মঙ্গলবার (১৪ মে) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তাঁকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ অর্থ পুরস্কার দেন।
  • চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ও উদ্ধার সাফল্যে পুরস্কৃত হয়েছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার সেকেন্ড অফিসার এসআই শাহীনুল ইসলাম।  মঙ্গলবার (১৪ মে) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তাঁকে বিশেষ পুরস্কার হিসেবে নগদ অর্থ পুরস্কার দেন।
চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুরস্কৃত হলেন এস আই শাহীনুল ইসলাম
ছবি: নড়াইল কণ্ঠ

জানা গেছে, উপজেলার আছিম ইউনিয়নের তিতারচালা এলাকায় ঘটনার ৫ দিনের মধ্যে ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেপ্তার, নগদ ২ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার,আসামির স্বীকারোক্তি মূলক জবানবন্দি রেকর্ড ও মামলার রহস্য উদঘাটনের জন্য এস আই শাহীনুল ইসলামকে এ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, (ট্র্যাফিক) পিপিএম-(সেবা) সহ ময়মনসিংহ জেলাধীন সকল সার্কেলের সার্কেল অফিসারবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।

এস আই শাহীনুল ইসলাম পুরস্কৃত হওয়ায় তিনি ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার, থানা অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন